― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকার রাস্তায় গণপরিবহন চলাচল কম, ভোগান্তিতে অফিসগামী মানুষ

বরিশাল মেইল ডেস্কঃ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে আজ সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় তা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই।

গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে নারীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। দু-একটি বাস এলেও ভিড় ঠেলে তারা উঠতে পারছেন না। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।

অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।