― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পুলিশ বক্সে আগুন রামপুরায়, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

বরিশাল মেইল ডেস্কঃ

রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি ট্রাফিক পুলিশ বক্স ও ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এতে রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।