ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।
এসময়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, ৪টি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
বিএম/জ/রা


