― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে ।

এতে গুরুতর আহত ১০ জন কে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল।

পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায়  গুরুতর আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা

এ তথ্য নিশ্চিত করেছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

বিএম/জ/রা