― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল, এখন আগের চাইতে অনেকটা সুস্থ

ডেস্ক রিপোর্ট : অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করেন।

পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব।

তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।

তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএম/জ/রা