― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি অনুমোদন

ঝালকাঠি প্রতিনিধিঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি  অনুমোদন দেয়া হয়েছে।

এতে আল তৌফিক লিখন আহ্বায়ক ও রাইয়ান বিন কামালকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (২ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝালকাঠি  জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটিতে খালেদ সাইফুল্লাহকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইয়াসিন ফেরদৌস ইফতি কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব,শাহরিয়ার দিপু মুখ্য সংগঠক ও সাকিবুল ইসলাম রায়হানকে মুখপাত্র করা হয়েছে ।

এছাড়া ৪৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৪৩ জনকে যুগ্ম সদস্য সচিব, ৫৩ জনকে সংগঠক ও ৪৩ সহ মুখপাত্র ও ৩৯৫ জনকে সদস্য করা হয়েছে।

বিএম/জ/রা