― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

সেনাপ্রধানের হাত ধরে চালু হলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

রাজধানী ঢাকার জলসিঁড়ি আবাসন এলাকায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ (এআইআইআই)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ আগস্ট) এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোর সেনানিবাসে প্রস্তাবিত ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।

সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে আধুনিক সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির সাথে ধর্মীয় ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সংযোগ ঘটিয়ে এআইআইআই প্রতিষ্ঠা করা হলো।

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII) 3
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII) 3

আইএসপিআর জানায়, নতুন এই ইনস্টিটিউট শিক্ষা, শৃঙ্খলা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের অন্যতম সেরা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এখান থেকে অর্জিত জ্ঞান, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ পাবে।

সেনাসদর সূত্র আশা প্রকাশ করেছে, এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সুনাগরিক এবং জাতীয় ও বৈশ্বিক অঙ্গনে দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

জলসিঁড়ি এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।