― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সিঙ্গাপুরের সাথে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত স্বাক্ষরের প্রত্যাশা বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সিঙ্গাপুরের সাথে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পাদনের আশা প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে উভয় দেশের ব্যবসায়িক পর্যায়ে সংযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

সিঙ্গাপুর সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জুলকারনাইন আব্দুল রহিমের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকসমূহে দুই দেশের দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৈরি পোশাক খাতের পাশাপাশি ওষুধ, সিরামিক, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে লজিস্টিকস, সাপ্লাই চেইন, নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণা খাতে বিনিয়োগ করতে সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি।

কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে শামা ওবায়েদ সিঙ্গাপুরের স্বাস্থ্য খাত বিশেষ করে প্রবীণদের পরিচর্যা ও নার্সিং সেবায় বাংলাদেশের দক্ষ নার্সদের নিয়োগের প্রস্তাব দেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, ডিজিটালাইজেশন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যৌথ গবেষণার ওপর যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে রাজনৈতিক স্থায়িত্ব, সুশাসন, অর্থনৈতিক কূটনীতি ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া তিনি আঞ্চলিক জোট সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ হতে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। একই সাথে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে দেশটির ধারাবাহিক সহায়তা চান তিনি।

সফরকালে প্রতিমন্ত্রী সিঙ্গাপুর পোর্ট অথরিটি (পিএসএ) পরিদর্শনে যান এবং পিএসএ-এর আঞ্চলিক সিইও ভিনসেন্ট এনজির সাথে বৈঠক করেন। পিএসএ কর্তৃপক্ষ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে প্রস্তুতকৃত বে টার্মিনাল প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে শামা ওবায়েদ সিঙ্গাপুরের ‘তুয়াসওয়ান ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট’ পরিদর্শন করেন এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের আধুনিক প্রযুক্তি প্রত্যক্ষ করে সংশ্লিষ্ট অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন।