― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির ২৩ বস্তা নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার ও বিদেশে অর্জিত সম্পদের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ বস্তা আলামত জব্দ করেছে।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামে সাইফুজ্জামানের পরিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয়।

এসব নথি থেকে ভিয়েতনাম, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তার সম্পদ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

সাবেক ভূমিমন্ত্রীর দুই সহযোগী আজিজ ও উৎপল পালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তারা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে-বেনামে থাকা সম্পদের কাগজপত্র লুকিয়ে রাখার তথ্য দেন।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বলেন, সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ৫ দিনের রিমান্ড চলছে।

তিনি আরো বলেন, রিমান্ডে পাওয়া তথ্যে জানলাম যে অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে, যেগুলো রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল। আমরা সেখানে অভিযান চালাই। কিন্তু আমাদের অভিযানের তথ্য পেয়ে বস্তাগুলো সরিয়ে ফেলে।

উপ-পরিচালক বলেন, পরে আমরা বাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি। ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আমরা যাওয়ার আধা ঘণ্টা আগে এই আলামতগুলো সরিয়ে ফেলা হয়েছিল।