― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ওসিকে গ্রেপ্তার করতে সারাদেশে পুলিশের রেড এলার্ট

ডেস্ক রিপোর্ট: ঢাকার উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি করেছে  পুলিশ।

 এছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শাহ আলম থানা থেকে পালিয়ে যান। 

এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: সাজ্জাদ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 আরো বলেন, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মো. শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

 পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। 

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

বিএম/জ/রা