চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে গভীর রাতে বেড়িবাঁধ এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। গতকাল বৃহস্পতিবার রাতে
উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মেঘনানদীর পাড়ের মানুদ্দিন বেড়িবাঁধ এলাকা ঘুরে শতাধিক পরিবারের শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর গায়ে নিজ হাতেই জড়িয়ে দেন কম্বল।
ইউএনও’র কাছ থেকে কম্বল পেয়ে অনেকটাই খুশি শীতার্তরা। এসময় তিনি বেড়ি বাঁধের থাকা নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে
উপজেলার নির্বাহী কর্মকর্তাকে পেয়ে আবেগে আপ্লুত হন বেড়ি বাঁধের এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।
এ সময় স্থানীয়রা বলেন, যাদের কম্বল কেনার সামর্থ ছিল না একমাত্র তারাই এ কম্বল পেয়েছেন। শীত নিবারন জন্য এ কম্বল তাদের অনেক উপকারে আসবে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই উপজেলার ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের
এলাকায় জেলেসহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র
নিয়ে নিজে ছুটে এসেছি। শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এ উপজেলায় শীতার্ত মানুষের জন্য সরকার থেকে মোট ২ হাজার কম্বল বরাদ্দ এসেছে যা এই উপজেলার চাহিদার তুলনায় অনেক কম।



