― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শহীদ জিয়ার সমাধিতে তারেক জিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে তিনি দুপুরে জুমার নামাজের পর বেলা ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন তারেক রহমান।

সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করতে পারেন।

এরপর তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে।