― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো আমির হোসেন আমুকে

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে, ৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাকে ৬ দিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দেন।

গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি ছাত্র-জনতার মিছিলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু ২০১৩ সালে ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০১৪ সালের নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।