― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

ডেস্ক রিপোর্ট: সরকারি সফরে আজ রাশিয়া ও ক্রোয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (৬ এপ্রিল) সকালে তিনি এ সফরে গিয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সেনাবাহিনী প্রধান আজ সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল সেখান থেকে ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর  শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে।

বিএম/জ/রা