― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বিপিএলের পয়েন্ট টেবিলে কারা এগিয়ে

ক্রীড়া ডেস্ক: ৯ ম্যাচে ৮ জয় নিয়ে সবার শীর্ষে আছে রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের পর রংপুরকে হারানো যখন অসম্ভব মনে হচ্ছিল, তখন হাজির দুর্বার রাজশাহী।

আসরে এখন পর্যন্ত একবারই হারের তিক্ততা পেয়েছে রংপুর, সেটি দিয়েছে রাজশাহী।

তবে, ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে নুরুল হাসান সোহানরা। সবার আগে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে রংপুর।

প্লে-অফে তারা যাচ্ছে শীর্ষে থেকে, এটি মোটামুটি নিশ্চিত।

দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। বরিশাল দুটি ম্যাচই হেরেছে রংপুরের কাছে। চট্টগ্রাম পর্ব শেষে তালিকার তিনে উঠে এসেছে চিটাগং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। চারে আছে খুলনা টাইগার্স। ৯ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪ ম্যাচে, পয়েন্ট ৮।

৪ জয়ে খুলনার সমান ৮ পয়েন্ট হলেও দুর্বার রাজশাহী ম্যাচ খেলেছে একটি বেশি। ১০ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ঢাকা ক্যাপিটালস এবং ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্স সাত দলের মধ্যে সবার শেষে।

পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফ। প্রথম দুই দল কোয়ালিফায়ারে লড়াই করবে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর।

বিএম/জ/রা