― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিক্ষোভ-সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক রিপোর্ট: ভারতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

এর আগে দুপুর পৌনে একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির তথ্য জানানো হয়।

প্রসঙ্গত: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়।  শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিএম/জ/রা