― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাকেরগঞ্জে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোলদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, হত্যাকারী একমাত্র ব্যক্তি এবং তিনি পাঞ্জাবি পরা ছিলেন। তার মুখে দাঁড়ি ছিল বলে জানিয়েছেন নিহতের স্ত্রী নাসিমা বেগম। নিহত হাজী আব্দুস সত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, বসত ঘরের দরজায় কে বা কারা নক দেয়। তখন তার স্বামী আব্দুস সত্তার দরজা খুলে দিলে একজন লোক ছুরি দিয়ে তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে তার কাছে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়।

তিনি আরো বলেন, হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল। হামলার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের ছেলে লিটন হাওলাদার জানান, তার চাচা সত্তার হাওলাদারের সাথে এলাকায় কারো তেমন কোন শত্রুতা ছিলনা। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানা নেই বলে জানান তিনি।

হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অপরিচিত এক ব্যক্তি বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।