― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের আস্থা এক ধাপ এগিয়ে লেভেল ২

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রীয় ভ্রমণ পরামর্শ সেবায় বাংলাদেশকে লেভেল ৩ (পুনরায় বিবেচনা করুন) থেকে উন্নীত করে লেভেল ২ (বাড়তি সতর্কতা অবলম্বন করুন) এ নিয়ে এসেছে। এটিকে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গতকাল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক বিশেষ দূত মি. সার্জিও গোর এর সঙ্গে কার্যকর দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই এক বিশেষ খুদে বার্তায় মাধ্যমে মার্কিন দূত পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বলেই চিহ্নিত করেছেন। যুক্তরাষ্ট্রের এ অবস্থান শুধুমাত্র বাংলাদেশের প্রতি তাদের আস্থাই প্রকাশ করে না বরং বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সামগ্রিক প্রশাসনিক সক্ষমতাকেও সমর্থন করে। 

গত অর্ধবছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় বাংলাদেশ সরকার দেশের আইন-শৃঙ্খলা জোরদার ও আনুষ্ঠানিক কাঠামোতে যে সাফল্যের স্বাক্ষর রাখছে এটি তার অন্যতম প্রমাণ। 

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সমঝোতা ও উন্নয়নশীল আস্থা-পূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়। একই সাথে এই অর্জন বহুমুখী বিশ্বের বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানকে স্পষ্ট করে।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শ সেবার এই ইতিবাচক সুপারিশ আন্তর্জাতিক পর্যটকদের বাংলাদেশের প্রতি আরও বেশি আস্থাশীল করবে।

বাংলাদেশ সরকারের দাবি, এ অর্জন এই সরকারের পরিকল্পিত পদক্ষেপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগে পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ফলাফল।