― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ববি ক্যাম্পাসে পুলিশ নেই, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি
জুলাই আন্দোলনে সরকার পতনের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত পুলিশ ক্যাম্পে কোনো পুলিশ সদস্য নেই। দির্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প খালি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বহিরাগত লোকজনের অনিয়ন্ত্রিত উপস্থিতি থাকছে।

এ প্রসঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। পুলিশ ক্যাম্পে যদি পুলিশ না থাকে, তবে শিক্ষার্থী-শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।” দ্রুতই পুলিশ ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার।’

তিনি বলেন, ‘নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন “একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ক্যাম্প পুলিশশূন্য রয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন। প্রশাসনের নিকট জোর দাবি জানাই অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ক্যাম্প সচল করার আহ্বান জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি, যেন আমাদের ক্যাম্পাসে ফোর্স দেওয়া হয়। ওই সময় ফোর্স সংকটের কারণে ব্যবস্থা নিতে পারিনি। আমরা আবারও অনুরোধ করব এবং পুনরায় চিঠি দেব। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।”