― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য বসবে ৮ দল

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা হুশিয়ারী দিয়েছেন, দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এসংক্রান্ত আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবির লক্ষ্যে এই আন্দোলন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১৩ ও ১৪ নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বলা হয়, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।

১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ নভেম্বর আন্দোলনরত দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সরকার যদি দাবি মেনে না নেয়, তবে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন।