বিনামূল্যে জনমত জরিপের সুবিধা গ্রহণ এবং এর বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত করল আদালত।দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাজনৈতিক অর্থায়ন আইন লঙ্ঘনের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়, ইউন সুক ইওল একজন রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) মূল্যের জনমত জরিপের সেবা বিনামূল্যে গ্রহণ করেছিলেন।
আদালতের রায় অনুযায়ী, তিনি মোট ১৪ দফা জনমত জরিপ কোনো অর্থ পরিশোধ না করেই গ্রহণ করেন। পরে এর প্রতিদান হিসেবে একজন সাবেক আইনপ্রণেতার দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন, যা রাজনৈতিক অর্থায়ন আইন লঙ্ঘনের শামিল।
তবে ইউন সুক ইওল শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তার দাবি ছিল, তিনি এসব জনমত জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনো প্রতিশ্রুতিও দেননি।



