― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ডিসি’র পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খানের পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা

শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে ডিসি অফিস সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী। পড়ে মিছিলটি শহরের কালীবাড়ি মোড় হয়ে গৌরাঙ্গ বাজার প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফ আলী সোহানের পরিচালনায় বক্তব্য দেন কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন, শিক্ষার্থী মুনতাসীর, নাদিম, মাসুদ সহ আরো ছাত্ররা।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যারকারী সৈরাচারের সহযোগী, সাম্প্রতিক সময়ে ছিন্নমূল মানুষের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

বিএম/জ/রা