শিক্ষা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন ও শিক্ষার্থীদের আবাসন ভাতা সহ তিন দফা দাবিতে গণঅনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে এ গণঅনশন শুরু করে শিক্ষার্থীরা।
এ আন্দোলনের অংশ হিসেবে তিন দাবিতে গণঅনশন শুরু করেছে ১৩ শিক্ষার্থী।
প্রসঙ্গত: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসের কাজে দুর্নীতির অভিযোগ, ছয় বছরে কাজের অগ্রগতি না হওয়ায় সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর করতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
বিএম/জ/রা



