― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আরাফাত হোসেন (২০) নামে এক যুবক ।

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়ে আরাফাত ।

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত। এরপর খবর পেয়ে এসে দেখি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না।

স্থানীয়দের বরাত দিয়ে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, প্রেম সংক্রান্ত বিরোধে ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

তিনি জানান , মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক। ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে। পড়ে যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

বিএম/জ/রা