ডেস্ক রিপোর্ট : টেকনাফের সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাবির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
অভিযানে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করা হয়।
শনিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযান শুরু করে।
অভিযান চলাকালে শুক্রবার আনুমানিক বেলা ৩টার দিকে টেকনাফ সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
বিএম/জ/রা



