ডেস্ক রিপোর্টঃ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তিনি জানান, আবেদনটি আগামী রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে।
২০১৭ সালে আইনজীবী ড. বশির আহমেদের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এখন রায়টি স্থগিতের আবেদন নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হলো।



