ডেস্ক রিপোর্ট
সরকারি এক সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।
এতে বলা হয়েছে, চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন তিনি।



