― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

হত্যা মামলার আসামী রাজাপুরের ইউএনও অবশেষে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল আলম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, জুলাই আন্দোলন দমনে ঢাকার সাভারে প্রশাসনের যে কয়জন কর্মকর্তা নিষ্ঠুর ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম সাভার উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। তিনি বর্তমানে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।

এদিকে আজ বৃহস্পতিবার রাজাপুর উপজেলা পরিষদের সামনে সকাল ১০টায় ইউএনও রাহুল চন্দকে অপরসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ।

এ সময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় সাভারে গুলি করে মানুষ হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে ইউএনও রুহুল চন্দ মানবাধিকার লঙ্ঘন করেছেন। তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও অমানবিকতার পরিচয় দিয়েছেন। এমন অপরাধিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।