― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

গৌরনদীতে কৃষক কর্ণারের উদ্ধোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গৌরনদী বন্দর, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বাজারে একযোগে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্ণার উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কর্ণার উদ্ধোধনকালে উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, এ সব ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলু, পেয়াজ, ডিম এর পাশাপাশি থাকবে কৃষক কর্নার যেখানে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রয় করবেন। 

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া সহ অন্যান্যরা।