― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বরিশালের সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

বরিশাল মেইল ডেস্ক:

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মন্জুর করে।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বরিশাল মহানগর এলাকা থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে।

পরিবারের অভিযোগ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার বেলা দুইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়। এর পর থেকে আর তাঁর খোঁজ পায়নি পরিবার।

আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত গতকাল রাত ১০টার দিকে বলেন, আগের দিন (মঙ্গলবার) দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার সময় তিনি স্ত্রীকে ফোন করে বলেছিলেন, বরিশালের ডিবি তাকে তুলে নিয়ে গেছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেছিলেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।

আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।