― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কপ-২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: আজারবাইজানের বাকুতে চলমান কপ-২৯ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও তিনি সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশ্বের নেতৃবৃন্দ এবং কূটনীতিকদের সম্মেলনটি এমন একটি ঐতিহাসিক স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বব্যাপী তেল শিল্পের সূতিকাগার হিসেবে পরিচিত। সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলার পথ বের করতে একত্রিত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা।

সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ যোগ দিতে বাকুতে পৌঁছান ড. ইউনূস। আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি ও তার সফরসঙ্গীরা দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: ইউএনবি