― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিও বক্তব্যে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। 

সেই মামলার আজ চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনা কে ৬ মাসের বিনাশ্রম এবং শাকিল আকন্দ কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সাথে আসামী দুজনই পলাতক থাকায় যেদিন তাঁরা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেপ্তার করতে পারবে, তারপর থেকে এ সাজা কার্যকরের আদেশ দেন।  

বুধবার (২ জুলাই)  বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো। 

অডিও রেকর্ড পরীক্ষা:  

শেখ হাসিনা ও শাকিল আকন্দের  তর্কিত কনভারসেশনটি পুলিশের সিআইডির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট করা হয়। কনভারসেশনটি প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি। এটি জেনুইন একটি কনভারসেশন।

কেন কনভারসেনটি অপরাধ :

কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তাঁর বিরুদ্ধে করা মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তাসহ বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাঁদের হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানাভাবে তাঁদের হুমকি দিয়েছেন। হুমকির বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। 

এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন বলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।