ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চারদিনের সফরে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বিএম/জ/রা



