― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিবিসির সাংবাদিক সামিরা হুসেইনের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁরা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না।

তিনি বলেন, কে নির্বাচনে অংশ নিবে সেটা ঠিক করে নির্বাচন কমিশন। 

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি। এটি একটি ভেঙে পড়া, বিধ্বস্ত অর্থনীতি।

এটা এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়াবহ টর্নেডো বয়ে গেছে, আমরা এখন সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।

সূত্র: বিবিসি

বিএম/জ/রা