ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার (৯ আগস্ট) দাবি করেছে, তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে বলেও জানানো হয়।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
অন্যদিকে, হুথি মুখপাত্র দাবি করেছেন, সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়েমেনে ড্রোন দিয়ে অনুপ্রবেশের জবাব হিসেবে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে।
হুথিদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা। তবে হামলার ধরন বা এতে স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



