― Advertisement ―

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬, নিখোঁজ ২,৪০০-এর বেশি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৯ আগস্ট) উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বন্যার ভয়াবহতায় প্রায় ২ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো ২ হাজার ৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে ভোতেকোশি নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উদ্ধারকারী ও ত্রাণকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য আরেক দফা বন্যার ঝুঁকির মধ্যেই নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকারী দলগুলো আশঙ্কা করছে, নদীর পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। তাই দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।