― Advertisement ―

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ট্রেন লাইনচ্যুত, গুরুতর আহত ২

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের লুইস শহরের কাছে একটি ব্যস্ত কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিকেল ৪টার (১৫০০ জিএমটি) কিছু আগে ট্রেনটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য একটি প্রধান ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে অন্তত তিনটি বগি উল্টে থাকতে দেখা গেছে। সেখানে প্যারামেডিকদেরও উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

তবে ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।