― Advertisement ―

স্বাস্থ্য উদ্বেগের মধ্যেই রেড ক্রস প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন অং সান সু চি

মিয়ানমারের আটক সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দেশটির সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন।


২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রী। বর্তমানে তাঁর বয়স ৮১ বছর। দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় থাকায় তাঁর স্বাস্থ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছিল। এমন পরিস্থিতিতে রেড ক্রস প্রতিনিধির সঙ্গে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এবং মানবিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।