পাকিস্তানের বন্দরনগরী করাচির উপকূলে পাঁচ ক্রুসহ একটি বোয়িং কার্গো বিমান নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) গভীর রাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে করাচার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে ফেলে এবং বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বিমানটি কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।



