― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

‘১০ লাখ টাকার জামানত মরার ওপর খাঁড়ার ঘা’: মির্জা আব্বাসের কাছে ব্যবসায়ীদের দাবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমর্থনে এক সংহতি সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। রিক্রুটিং এজেন্সী (বায়রা), হজ এজেন্সী (হাব) এবং ট্রাভেল এজেন্সী (আটাব)-এর মালিক ও নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা আব্বাসকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সেমিনারে বক্তারা ট্রাভেল এজেন্সি খাতের বর্তমান ব্যবসায়িক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ট্রাভেল এজেন্সির মালিকদের জন্য নতুন নিয়মে ১০ লক্ষ টাকা করে জামানত প্রদানের যে বিধান করা হয়েছে, তা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য চরম বোঝা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী নেতারা এই আইনকে ‘মরণফাঁদ’ এবং ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে এই বিধান প্রত্যাহারের দাবি জানান।

আটাব-এর সাবেক যুগ্ম মহাসচিব আতিকুর রহমান তার বক্তব্যে মির্জা আব্বাসকে ‘অত্র এলাকার কৃতি সন্তান’ হিসেবে উল্লেখ করে বলেন, এই খাতের ওপর চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক ও কালো আইনগুলো বাতিলে মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ রাজনীতিকের সংসদে থাকা প্রয়োজন। তিনি মির্জা আব্বাসকে অনুরোধ করেন, ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে যেন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই জামানতের বিধান বাতিল করা হয়।

বক্তারা আরও বলেন, রিক্রুটিং ও ট্রাভেল সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভুল নীতির কারণে আজ এই খাত ধ্বংসের মুখে। ঢাকা-৮ আসনের উন্নয়নে এবং ব্যবসায়ীদের অধিকার আদায়ে মির্জা আব্বাসের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। সেমিনারে উপস্থিত বায়রা ও হাব-এর অন্যান্য নেতৃবৃন্দও মির্জা আব্বাসের পক্ষে ঘরে ঘরে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।