আন্তর্জাতিক ডেস্ক
দায়িত্ব গ্রহণের এক মাস যেতে না যেতেই পদত্যাগ করেছেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ফলে দেশটির প্রধানমন্ত্রীর পদে আবারও পরিবর্তন আসছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে লেকর্নু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক ঘণ্টার জন্য দেখা করার পর এলিসি প্রাসাদ থেকে এই ঘোষণা এলো।
পদত্যাগের পর লেকর্নু বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালনের শর্ত পূরণ করা হয়নি”। এ সময় জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদমান মতবিরোধের সমালোচনাও করেন তিনি।
এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ থেকে ফ্রাঁসোয়া বেয়রো পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। কিন্তু দায়িত্ব পাওয়ার মাত্র ২৬ দিন পর আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্তিয়ান লেকর্নু।



