― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আমার কথা বলার অধিকার হরণ করা হয়েছিল : তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

বিগত স্বৈরাচারী সরকারের সময় আদালত থেকে রীতিমতো একটি আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে হরণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গণমাধ্যমে কথা না বলার প্রসঙ্গে তারেক রহমান আরো বলেন, আমি যদি গণমাধ্যমকে কিছু বলতে চাইতাম, হয়ত গণমাধ্যমের ইচ্ছা ছিল তা প্রচার করার, কিন্তু তারা তা করতে পারত না।

তিনি বলেন, আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম। পরদিন দেখলাম, তখনকার প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা মিটিং করে সিদ্ধান্ত নিলো যে, আইনের দৃষ্টিতে আমাকে ফেরারি হিসেবে গণ্য করা হয়েছিল, তাই সেরকম ব্যক্তিকে প্রেস ক্লাবে কথা বলতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, এভাবেই তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায়; আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ পৌঁছিয়েছিও।

আগামী নির্বাচন ও দেশে আসা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ্। কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

তিনি বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যখন জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে জনগণের সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ।