নিজস্ব প্রতিবেদক
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ‘বিশেষ পরিস্থিতিতে’ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তা নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেও জানান তিনি।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,’আমরা ফেসিং সো ম্যানি চ্যালেঞ্জ, বোথ সিন অ্যান্ড আনসিন’।
তার মতে, ‘বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, কাজ আদায় করে নেয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়িয়ে আছে।’



