― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সফরসঙ্গী হয়ে যে রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার নিউইয়র্ক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে।

“প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সাথে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়।’

সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি এবং নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।