আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।
২৯ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে এই বৈঠক হতে যাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধীতা করে আসছে।



