নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণের তারিখ তিনদিন পেছানো হয়েছে।
১২ই অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ই অক্টোবর নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রার্থীদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।



