নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “দেশের কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।’
তিনি বলেন, গণমাধ্যম ব্যবহার করে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল।
রিজভী আরও বলেন, “তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।”



