আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে জাতিসংষের নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুদ্ধবিরতি এখন আর হচ্ছেনা। এ নিয়ে যুক্তরাষ্ট্র ৬ বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল।
গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে তারা ভেটো দেয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়ে।
প্রতিবেদনে বলা হয়, স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল।
ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করছে তারা।



