― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পুলিশের অস্ত্র দিয়েই পুলিশের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট

পুলিশের লুট হওয়া অস্ত্র দিয়েই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জে। গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার গজারিয়া উপজেলায় হামলার এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, গত বছরের আগস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে। তবে এঘটনায় পুলিশের কোন সদস্য আহত হননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় ‘সন্ত্রাসীরা’। হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল বলেও জানান তিনি।

ওসি বলেন, “হামলাকারীরা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত”। হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসীরা’।