― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ভোট প্রদান সহজ হচ্ছে প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তারা ভোট দিতে পারবেন।

এ সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশনা সম্বলিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাই কমিশনে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন’ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কী কাগজপত্র জমা দিতে হবে, সেই তালিকা দেওয়া হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও এর সাথে পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।